কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৮ জুলাই, ২০২৬ এ ১০:২৬ AM
কন্টেন্ট: পাতা
ইতিহাস:
কলকাতা এবং ডায়মন্ড হারবারের মধ্যে টেলিগ্রাফ লাইন প্রতিষ্ঠার মাধ্যমে ১৮৫০ সালে ভারতীয় উপমহাদেশে টেলিযোগাযোগের সূচনা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের অধীনে ১৮৫৪ সালে ডাক ও টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে সেবাদ্বয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বৈশ্বিক প্রবণতার সাথে তাল মিলিয়ে নিত্যনতুন প্রযুক্তি প্রবর্তন, অবকাঠামো স্থাপন, ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলা এবং সুষ্ঠু পরিচালনার প্রয়োজনে টেলিযোগাযোগ খাতের আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোতে তুলনামূলক ঘন ঘন পরিবর্তন এসেছে। প্রাথমিক অবস্থায় স্বতন্ত্র মন্ত্রণালয়ের অধীনে সড়ক, নৌ ও রেলওয়ে যোগাযোগ সম্পর্কিত পৃথক তিনটি বিভাগের পাশাপাশি “ডাক ও টেলিযোগাযোগ বিভাগ” এর অধীনে পরিচালিত হয়। পরবর্তীতে ১৯৮৫ সালে পুনরায় স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে গঠিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গত ১০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ হিসাবে পুনর্গঠিত হয়।