কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ এ ০৩:৪২ PM
বিশ্ব ডাক দিবস
আজ রাজধানীর আগারগাঁওয়ে ডাক বিভাগের সভাকক্ষে বিশ্ব ডাক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের সমাপনীতে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান এবং এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন (১০ অক্টোবর ২০২৫, শুক্রবার)।
বিশ্ব ডাক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ঢাকার আগারগাঁওয়ে ডাক ভবনে মাধ্যমিক পর্যায়ের ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের স্থিরচিত্র (১০ অক্টোবর, ২০২৫, শুক্রবার)।
বিশ্ব ডাক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ঢাকার আগারগাঁওয়ে ডাক ভবনে প্রাথমিক পর্যায়ের ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানের স্থিরচিত্র (১০ অক্টোবর, ২০২৫, শুক্রবার)।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব আজ ঢাকার আগারগাঁওয়ে বিশ্ব ডাক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন (০৯ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার)।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব আজ ঢাকার আগারগাঁওয়ে বিশ্ব ডাক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন (০৯ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার)।